# Tags

সাংবাদিক তুহিন হত্যার পলাতক আসামি শহীদুল কিশোরগঞ্জে গ্রেপ্তার

সাংবাদিক তুহিন হত্যার পলাতক আসামি শহীদুল কিশোরগঞ্জে গ্রেপ্তার

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলামকে কিশোরগঞ্জ থেকে আটক করেছে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ।

শনিবার (০৯ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরাতন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির সংবাদ মাধ্যমকে জানান, শহীদুল হত্যাকাণ্ডের পর ইটনায় পালিয়ে গিয়েছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ সেলিম (৫০), জেলা-ময়মনসিংহ এর ছোট ভাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন গত ০৭ আগস্ট সন্ধ্যা অনুমান ৬:৩০ মিনিটের সময় তথ্য সংগ্রহ করাকালে দেখতে পান যে, মোঃ বাদশা(৩৫) পিতা- মৃত রফিজ উদ্দিন, সাং-নারায়নপুর, থানা-নকলা, জেলা- শেরপুর বর্তমানে সাং- ভোগড়াবাইপাস, থানা-বাসন, জেলা- জিএমপি, গাজীপুর, গাজীপুর ইবিএল এটিএম বুথ চান্দনা চৌরাস্তা হতে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময়ে অজ্ঞাতনামা কয়েকজন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে এলোপাথারীভাবে জনৈক বাদশাকে কোপাইতে থাকে। উক্ত ঘটনাটি বাদীর ছোটভাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও চিত্র ধারন করাকালে ঐ অজ্ঞাতনামা লোকজন তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে বাদীর ছোটভাইকে ধাওয়া করে। ঐ সময়ে বাদীর ছোটভাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন জীবন রক্ষার্থে দৌড়াইয়া বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা সাকিনস্থ মসজিদ মার্কেটে রুহুল আমীনের চায়ের দোকানের সামনে পৌছালে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়া কোপাইয়া গুরুতর জকম করে এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে জিএমপি বাসান থানায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
আলোচ্য ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় যার ফলে স্থানীয় জনমনে এবং সারাদেশে ব্যাপক বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল সিপিএসসি, র‌্যাব-০১, উত্তরা এর সহায়তায় ০৯ আগস্ট দুপুর আনুমান ২:৪৫ মিনিটের সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী শহিদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন পুরান বাজারস্থ “তালুকদার ঠাকুর গেষ্ট হাউজ” এ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মামলার আসামী মোঃ শহিদুল ইসলাম (২৮), কে গ্রেফতার করতে সক্ষম হয়। তথ্য প্রযুক্তি বিশ্লেষণে ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যার ঘটনায় আসামীর সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

মামলার সুষ্ঠূ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে উক্ত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট আসামীকে হস্তান্তর করা হয়েছে।